বার্ষিক পরীক্ষার রেজাল্ট

আমাদের প্রাইমারী স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার নির্দিষ্ট দিনে সবাইকে স্কুলের মাঠে দাড় করানো হত। সবার মধ্যে চাপা উত্তেজনা থাকত! প্রথমে ক্লাস ফাইভ তারপর ক্রমান্বয়ে ক্লাস ওয়ান পর্যন্ত রেজাল্ট ঘোষনা করতেন। যতটুকু মনে পড়ে রোল নম্বর এক থেকে দশ পর্যন্ত নাম ঘোষণা করে বাকিদের বলা হত নোটিশ বোর্ড থেকে পরে জেনে নিতে।

সবার পর ছোট ওয়ান(কেজি ওয়ান) এর রেজাল্ট ঘোষণা করা হয়, আমি ছোট ওয়ানের ছাত্র, আমরা ছোট ওয়ানকে সিএসিন ও বলতাম। সবার মত আমরাও রেজাল্ট এর জন্য ওয়েট করছি...তারপর সেই কাঙ্ক্ষিত মুহুর্ত আসল। মৌলভী স্যার আমাদের সামনে আইসা মুচকি একটা হাসি দিয়া কইল "তোমরা সবাই পাশ! যাও বাড়িতে যাও, ভাল কইরা পড়বা।" জীবনে প্রথম পাশ হইলাম! আহা কি যে আনন্দ! খিচ্ছা একটা দৌড় দিলাম! এক দৌড়ে আম্মার কাছে যাইয়া বললাম, আম্মা আম্মা আমি পাশ করছি! আমি পাশ করছি! আমি বড় ওয়ানে(ক্লাস ওয়ান) উঠছি! আম্মাও খুশি আমিও খুশি!!!

তো যেই জন্য এই গল্পের অবতারণা এবার সেই প্রসংগে আসি, এখন যেহেতু ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত(বাকি গুলো বাদই দিলাম) প্রায় সব ফাইনাল পরীক্ষার প্রশ্নই ফাস হচ্ছে, যেটা এখন একেবারেই স্বাভাবিক ঘটনা এবং এর ফলে খারাপ স্টুডেন্টও ফাস হওয়া প্রশ্ন পাইয়া ভাল রেজাল্ট করছে! যার ফলে কে যে প্রকৃত ভাল আর কেইবা খারাপ স্টুডেন্ট তার সঠিক মূল্যায়ন করা আসলেই কঠিন হয়ে পড়ে! তাই আমার মতে, ফাইনাল পরীক্ষার একদিন আগে সব স্টুডেন্টকেই প্রশ্ন দিয়ে দেয়া হউক এবং অংশগ্রহণকারী সব স্টুডেন্টকেই পাশ ঘোষণা করা হউক। বলে দেয়া হউক "তোমরা সবাই পাশ"। পরে মার্কশীট দিয়া দিলেই চলবে। তাইলে স্টুডেন্টও খুশি গার্ডিয়ানও খুশি!

Comments

Post a Comment