Posts

Showing posts from October, 2018

মা

                                             মা'র হাতে র রান্না ছোটবেলায় মা'র হাতে রান্না করা মুরগির মাংস, রুই/কাতলা মাছের দোপেয়াজা, কড়া করে ভাজা পুঁটিমাছ, মসুর ডালের চচ্চড়ি দিয়া ভাত খাইতে বেশি ভাল লাগতো। মাসে হয়ত দুই-তিনদিন মুরগি/গরু'র মাংস পাওয়া যেত তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বাড়িতে মেহমান এর আগমন ঘটতো। তাই মেহমান আসলে আমি খুব খুশি থাকতাম। হেব্বি একটা মুডে থাকতাম। আর যে মেহমান বেশি কইরা মিষ্টি নিয়ে আসত তাদের কে আরো বেশি ভাল্লাগত! দোয়া করতাম, যাতে বাড়িতে দুই-দিন পরপর মেহমান আসে।আমার আব্বা-আম্মাও মেহমানদারি করতে পছন্দ করতেন। নতুন আত্নী য়ের বাড়ি থেকে মেহমান আসলেত হুলস্থুল আয়োজন থাকত। আগে মেহমানকে খাওয়াইয়া তারপর আমরা খাইতাম। মেহমান তৃপ্তি সহকারে খাচ্ছে এটা দেখতে ভাল লাগত! মেহমান এর সংখ্যা বেশি হলে তারা খাওয়ার পর মাঝেমধ্যে আমাদের ভাগ্যে জুটত মুরগির মাংসের সাথে...

রাজনীতি

রাজনীতি যখন তুচ্ছ ব্যক্তিগত রেষারেষির দুষ্টচক্রে বন্ধী হয়ে যায় সেই রাজনীতি থেকে জনস্বার্থমূলক কর্মকাণ্ড আশা করাটা বোকামি।

ধৈর্য শক্তি বাড়ানোর উপায়

চিন্তা করতাছি ধৈর্য শক্তি বাড়ানোর জন্য বাপ্পারাজ অভিনীত মুভিগুলো টানা কয়েকদিন দেখমু। খুবি গুরুত্ব দিয়া। একেবারে শুরুর থাইক্কা শেষ পর্যন্ত। আশা করি পুর্ণ ধৈর্যশক্তি ফিরে পাব। যে কোন কারণে আতকা বাপ্পারাজের কথা মনে হইল-তাই তার স্মৃতিচারণ করলাম।

বিবাহ বিচ্ছেদ

বিয়ের আগে যে প্রেমিক/প্রেমিকার কন্ঠে থাকে "তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর" সেই তারাই কিনা বিয়ের দুইদিন যাইতে না যাইতেই বলে-ইটস এনাফ, তোমাকে নিয়ে আর পারছিনা! যারা বলে তোমাকে ছাড়া বেচে থাকা অসম্ভব, সেই তারাই কিনা অন্য আরেকজনকে নিয়ে দিব্যি সুখী! এখনকার সম্পর্কগুলো খুব ঠুনকো কারণেই ভেঙে যায়! কোন সেক্রিফাইস নাই! জাস্ট একটা কারণ পাইলেই "না, তার সাথে আর না!" খুব সামান্য কারণেই আমরা পাশের মানুষ টার উপড় বিশ্বাস হারিয়ে ফেলি! আমরা ভুলে যাই-সম্পর্ক সস্তা কোন বিষয় না।

তোমার যা আছে তাই নিয়ে সুখে থাক

যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

ভণ্ডামি

সামর্থ্য থাকার পরও চিকিতসা না করিয়ে ফেইসবুকে স্টেটাস দিয়ে রুগীর জন্য দোয়া চাইলেই কি রুগী ভাল হয়ে যাবে???? আগেত সাধ্যমত চিকিৎসা সেবা দিতে হবে, তারপর না হয় ফেইসবুকে স্টেটাস দিয়া দোয়া চাইলেন।

SSH

Image
what is SSH? Secure Shell is a cryptographic network protocol for operating network services securely over an unsecured network. Typical applications include remote command-line login and remote command execution, but any network service can be secured with SSH. school@CLI:~$ sudo ssh root@67.205.153.131 [sudo] password for school: Enter passphrase for key '/root/.ssh/id_rsa': Last login: Fri Oct 19 10:16:16 2018 [root@centos ~]# cat /etc/centos-release CentOS Linux release 7.5.1804 (Core) [root@centos ~]# for more plz visit my youtube link:  https://youtu.be/b-oFOqwevf8

First-Time Git Setup

Image
Git comes with a tool called git config that lets you get and set configuration variables that control all aspects of how Git looks and operates. The first thing you should do when you install Git is to set your user name and email address. This is important because every Git commit uses this information, and it’s immutably baked into the commits you start creating: $ git config --global user.name "Sayem Ahmed" $ git config --global user.email escrowbangla71@gmail.com $ git config --list

হাইস্কুল লাইফ

ফিরে দেখা ----------------- হাইস্কুল লাইফ: বাড়ি থেকে স্কুলের দুরত্ব আনুমানিক ২.৫ কিঃমিঃ হবে। এই রাস্তাটুকু আমাকে হেটেই যেতে হত। অনেক ঘ্যানর ঘ্যানর করে আম্মার থেকে ৫/৬ টাকা নিতাম টিফিনের জন্য, এই টাকা বাস অথবা রিক্সা ভাড়ার পিছনে খরচ করা একেবারেই বোকামি। টিফিনের জন্য টাকা সেইভ করতে প্রায় প্রতিদিনই হেটে যাওয়া আসা করতে হত। অবশ্য আমাদের গ্রামের ১০/১২ জন ছেলে মেয়ে একসাথে গল্প করতে করতে কখন যে চলে আসতাম টেরই পাইতামনা। তখনো স্কুলের ব্যাগ আমাদের ভাগ্যে জোটেনি। ক্যালেন্ডারের পাতায় বাধানো ৫/৬ টা মেইন বই, বাংলা, অংক, ইংরেজির ৩ টা মোটা খাতা,এবং জ্যামিতি বক্স একসাথে হাতে করে স্কুলে আসা-যাওয়া করতে অনেক কষ্ঠ হত! অবস্য এখন বুঝি ঐ হাটার অভ্যাস এখনো আমার মধ্যে আছে। এখনো আল্লাহর রহমতে দৈনিক ২/৪ ঘন্টা হাটতেও তেমন সমস্যা হয় না। লেখাপড়ায় আমি মোটামুটি সিরিয়াস টাইপের ছিলাম, শুধু পাটিগণিতে কিছুটা দুর্বল ছিলাম। সরল অংকের প্যাচ, চলতি নিয়ম, ঐকিক নিয়ম এবং চৌবাচ্চার অংকের মারপেঁচে লাইফ টা মাঝেমধ্যে তামাতামা হইয়া যাইত! মনে পড়ে, নবম-দশম শ্রেণির ত্যাদর বানরের সেই দুর্বোধ্য অংক-"একটি তৈলাক্ত ...

GitHub

Image
 What is GitHub? GitHub Inc. is a web-based hosting service for version control using Git. It is mostly used for computer code. It offers all of the distributed version control and source code management functionality of Git as well as adding its own features. Visit my GitHub:  https://github.com/escrowbangla

Git

What is Git? Git is a version-control system for tracking changes in computer files and coordinating work on those files among multiple people. It is primarily used for source-code management in software development, but it can be used to keep track of changes in any set of files. how to setup git on ubuntu ppa: just run this below mentioned three command one by one $ sudo apt-add-repository ppa:git-core/ppa  $ sudo apt-get update  $ sudo apt-get install git after run above mentioned three command run below command $ git --version for more plz visit my youtube link https://youtu.be/3bXUMd1pFwY

বার্ষিক পরীক্ষার রেজাল্ট

আমাদের প্রাইমারী স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার নির্দিষ্ট দিনে সবাইকে স্কুলের মাঠে দাড় করানো হত। সবার মধ্যে চাপা উত্তেজনা থাকত! প্রথমে ক্লাস ফাইভ তারপর ক্রমান্বয়ে ক্লাস ওয়ান পর্যন্ত রেজাল্ট ঘোষনা করতেন। যতটুকু মনে পড়ে রোল নম্বর এক থেকে দশ পর্যন্ত নাম ঘোষণা করে বাকিদের বলা হত নোটিশ বোর্ড থেকে পরে জেনে নিতে। সবার পর ছোট ওয়ান(কেজি ওয়ান) এর রেজাল্ট ঘোষণা করা হয়, আমি ছোট ওয়ানের ছাত্র, আমরা ছোট ওয়ানকে সিএসিন ও বলতাম। সবার মত আমরাও রেজাল্ট এর জন্য ওয়েট করছি...তারপর সেই কাঙ্ক্ষিত মুহুর্ত আসল। মৌলভী স্যার আমাদের সামনে আইসা মুচকি একটা হাসি দিয়া কইল "তোমরা সবাই পাশ! যাও বাড়িতে যাও, ভাল কইরা পড়বা।" জীবনে প্রথম পাশ হইলাম! আহা কি যে আনন্দ! খিচ্ছা একটা দৌড় দিলাম! এক দৌড়ে আম্মার কাছে যাইয়া বললাম, আম্মা আম্মা আমি পাশ করছি! আমি পাশ করছি! আমি বড় ওয়ানে(ক্লাস ওয়ান) উঠছি! আম্মাও খুশি আমিও খুশি!!! তো যেই জন্য এই গল্পের অবতারণা এবার সেই প্রসংগে আসি, এখন যেহেতু ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত(বাকি গুলো বাদই দিলাম) প্রায় সব ফাইনাল পরীক্ষার প্রশ্নই ফাস হচ্ছে, যেটা এখন একেবারেই স্বাভাবিক ঘটনা...

GPA 5

বাবা মা'র বেধে দেয়া জিপিএ ৫ পায়নি বলে ছেলেটা আর ঘরেই ফিরলনা! বিষ খেয়ে আত্মহত্যা করল! হায়রে জিপিএ ৫! প্লিজ আদরের সন্তানকে ভালভাবে পড়াশোনা করান, ভাল গাইড দেন, পাশাপাশি খেলাধুলা, তার শখের জিনিষ নিয়ে সময় কাটানোর সুযোগ দেন। কিন্তু দয়া করে তাকে টার্গেট চাপিয়ে দিবেন না। এতে তার মধ্যে একটা ভয় সবসময় কাজ করবে যদি সে বাবা মা'র দেয়া টার্গেট ফুলফিল না করতে পারে তাহলে সে বাবা মা এবং এই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে? আর তখন থেকেই সে এক ধরনের ভয় নিয়ে বড় হতে থাকবে। তোমাকে জিপিএ ৫ পেতেই হবে, তোমাকে ডাক্তারিতে টিকতেই হবে নাহলে সমাজে আমরা মুখ দেখাতে পারবনা! এইসব আজাইরা চাপ কচি মাথার স্টুডেন্ট রা অনেক ক্ষেত্রে নিতে পারেনা। আমার মতে, পড়ালেখার পাশাপাশি ভাল মানুষ হওয়ার ট্রেইনিং টাও দেন। ভাল মানুষ হলে সে জিপিএ ৫/৪/৩ যাই পাক জীবনে ভাল করবে ইন্সা আল্লাহ।

সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি?

একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ? সহকর্মী: সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না। ভদ্রলোকটি জিজ্ঞেস করছে,আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ? সহকর্মী: যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী । আমরা কেউ কারো সিদ্ধান্তে interfere করি না। ভদ্রলোকটি তখন বলছে, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না। সহকর্মী: ছোট-খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই । ভদ্রলোক জিজ্ঞেস করছে, তাহলে সংসারে আপনার ভূমিকাটা কি ? সহকর্মীটি তখন বলছে, আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন আমেরিকার উত্তর কোরি...