GPA 5

বাবা মা'র বেধে দেয়া জিপিএ ৫ পায়নি বলে ছেলেটা আর ঘরেই ফিরলনা! বিষ খেয়ে আত্মহত্যা করল! হায়রে জিপিএ ৫!
প্লিজ আদরের সন্তানকে ভালভাবে পড়াশোনা করান, ভাল গাইড দেন, পাশাপাশি খেলাধুলা, তার শখের জিনিষ নিয়ে সময় কাটানোর সুযোগ দেন। কিন্তু দয়া করে তাকে টার্গেট চাপিয়ে দিবেন না। এতে তার মধ্যে একটা ভয় সবসময় কাজ করবে যদি সে বাবা মা'র দেয়া টার্গেট ফুলফিল না করতে পারে তাহলে সে বাবা মা এবং এই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে? আর তখন থেকেই সে এক ধরনের ভয় নিয়ে বড় হতে থাকবে।
তোমাকে জিপিএ ৫ পেতেই হবে, তোমাকে ডাক্তারিতে টিকতেই হবে নাহলে সমাজে আমরা মুখ দেখাতে পারবনা! এইসব আজাইরা চাপ কচি মাথার স্টুডেন্ট রা অনেক ক্ষেত্রে নিতে পারেনা। আমার মতে, পড়ালেখার পাশাপাশি ভাল মানুষ হওয়ার ট্রেইনিং টাও দেন। ভাল মানুষ হলে সে জিপিএ ৫/৪/৩ যাই পাক জীবনে ভাল করবে ইন্সা আল্লাহ।

Comments

Popular posts from this blog

Git

First-Time Git Setup

Git Install