নকল সাপ্লাইয়ের স্মৃতিঃ

নকল সাপ্লাইয়ের স্মৃতিঃ
মনে পড়ে একবার এইচএসসি পরীক্ষায় নকল সাপ্লাই দেয়ার জন্য বুড়িচং গেছিলাম। পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে পরীক্ষার প্রশ্ন বাহিরে চলে আসল! সেদিন ছিল একাউন্টিং পরীক্ষা। ব্যালেন্স সিট মিলাইয়া বসে আছি, সুযোগ বুঝে পরীক্ষার্থীর কাছে পাঠানো হবে। কিন্তু পুলিশ আর স্যারদের কড়াকড়িতে ঐদিন বেশি একটা সুবিধা করতে পারছিলাম না। এর মধ্যেই দেখলাম আতকা এক তাগড়া যুবক আমাদের কে টপকাইয়া ব্যালেন্স সিট নিয়া হাটু সমান পুকুরের পানি দিয়া তার পরীক্ষার্থীর রুমের জানালা দিয়া যেই নকল টা দিতে যাবে, তখনই পুলিশ আইসা তার বৃহদাকৃতির পাছায় মনের খায়েশ মিটাইয়া দুই-চারটা বারি দিয়া দিল! বেত দিয়া পিডাইয়া তাগড়া যুবকটাকে চক্ষের সামনে তিন বেকা করে ফেলল!
তারচেয়েও আশ্চর্যের বিষয় যুবক মাইর খাইয়াও, পুলিশের লগে সমানে তর্ক করতাছে, তর্ক চলতে থাকে সাথে পুলিশের মাইরও চলতে থাকে! আমরাত আশ্চর্য, বোকার মত তর্ক করে যুবক শুধু শুধু মাইর খাচ্ছে! আবার দেখছি একটু দূর থেকে একটা মেয়ে সমানে চিল্লাচ্ছে আর বলছে "এই তুমি চলে আস, পুলিশের লগে তর্ক কইর না, চলে আস।" কাহিনী কিচ্ছু বুঝতাছিনা!
এরমধ্যেই আমার পাশের থাইক্কা একটা আওয়াজ আসল এরকম-"আরে বুঝেননা ভাই, ডার্লিং এর ভাইরে নকল সাপ্লাই দিতে গেছে! পুলিশরে টপকাইয়া ডার্লিং এর ছোট ভাইরে নকল দিয়া একটু নায়ক সাজতে গেছিল আরকি! এখন প্রেমীকার সামনে পাছায় বারি খাইয়া হেতের মাথা নষ্ট হইয়া গেছে! এর লাইজ্ঞাই পুলিশের লগে তর্ক কইরা কিছুটা মান ইজ্জত উদ্ধার করতে চাচ্ছে! " আহারে বেচারা!আসলেই, নতুন প্রেমিকার সামনে এমনে মাইর খাইতে কার ভাল্লাগবে কন?

Comments

Popular posts from this blog

হাইস্কুল লাইফ

Skype Install Ubuntu